ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলেই কতটা?


ভারতের পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র ৫ হাজার কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত করতে পারেl
ছবির ক্যাপশান
  • Author,সৌতিক বিশ্বাস
  • Role,ভারত সংবাদদাতা

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে কোনো 'আল্টিমেটাম' বা চূড়ান্ত শর্ত ছিল না, জরুরি অবস্থায় দু'পক্ষকে থামাতে পারে এমন কোনো 'লাল বোতাম'ও ছিল না। তবুও দুই দেশের মধ্যে 'সামরিক হামলা-পাল্টা হামলার চক্র', 'নেপথ্য যোগাযোগ' ও দ্রুত আন্তর্জাতিক মধ্যস্থতা ওই অঞ্চলের দিকে ধেয়ে আসা বিপজ্জনক ছায়াটি সরিয়ে দিতে পেরেছে।

ভারত-পাকিস্তানের মাঝে এই সংকট পরমাণু যুদ্ধের দিকে মোড় নেয়নি বটে, কিন্তু দুই দেশের মধ্যে সাম্প্রতিকতম সংঘর্ষ মনে করিয়ে দিয়েছে যে পরিস্থিতি কত দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে।

সেই একই কথা বিজ্ঞানীরাও একটি মডেলের সাহায্যে ব্যাখ্যা করে দেখিয়েছেন।

বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের বিজ্ঞানীদের একটা দল ২০১৯ সালে একটি গবেষণা চালিয়েছিলেন।

ADD


'হাও অ্যান ইন্ডিয়া-পাকিস্তান নিউক্লিয়ার ওয়ার কুড স্টার্ট –– অ্যান্ড হ্যাভ গ্লোবাল কনসিকুয়েন্সেস'- শীর্ষক ওই গবেষণার প্রতিবেদনের শুরুই হয়েছিল ২০২৫ এর একটা 'কাল্পনিক' দৃশ্য দিয়ে যেখানে বলা হয়েছিল, ২০২৫ সালে ভারতের সংসদে সশস্ত্র গোষ্ঠীর হামলার জের ধরে পাকিস্তানের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সূচনা ঘটবে।